এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
নজরবন্দি ব্যুরোঃ এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তবে করোনা সংক্রমণের কোনও উপসর্গ নেই তাঁর। মন্ত্রীর বাড়ির পরিচারিকার শরীরে ভাইরাস সংক্রমিত হয়। তারপরই করোনা পরীক্ষা করা হয় সুজিত বসুরও। রিপোর্ট হাতে আসার পর জানা যায় মন্ত্রীও কোভিড ১৯ আক্রান্ত।বিধি মেনে মন্ত্রী এবং তাঁর পরিবারের প্রত্যেকের স্বাস্থ্যপরীক্ষা করা হয়।
বৃহস্পতিবারই পরীক্ষার রিপোর্ট হাতে আসে। তাতেই দেখা যায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু করোনা আক্রান্ত। তবে এখনও পর্যন্ত তাঁর শরীরে করোনার কোনও উপসর্গই দেখা যায়নি। সে কারণে আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মন্ত্রী।

No comments