Header Ads

আমফানের পরবর্তী করোনা পরিস্থিতি খুব খারাপ কোলকাতার, আতঙ্কিত শহরবাসী

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় ক্রমশ বাড়ছে উদ্বেগ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৪ জনের শরীরে মিলল মারণ করোনার ভাইরাস। যার ফলে এক ধাক্কায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৫৩৬ জন। মোট মৃত ২৯৫ জন। এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্ত ২,৫৭৩ জন।এর আগে একদিনে আক্রান্তের সংখ্যা কখনও ৩০০-এর ঘরে যায়নি। যা বৃহস্পতিবার প্রথমবার হল। উল্লেখ্য, এর আগেই মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছিলেন, পরিযায়ী শ্রমিক ও আম্ফান রাজ্যের করোনা লড়াইয়ে সবচেয়ে বড় শত্রু। এই দুইয়ের জেরে সারা রাজ্যেই করোনা ছড়িয়ে গিয়েছে। কিন্তু খোদ কোলকাতা? সেখানের অবস্থা ভায়ানক।
 আমফানের ফলে এখন স্বাভাবিক হয়নি রাজ্যের রাজধানী, আর এর মধ্যে করোনাতে রেকর্ড সংক্রমণ।গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ জন। এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণে এটাই সবথেকে বেশি।স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, ''আমপানের পরেই গত সোমবার থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় কার্যত লকডাউনের কোনও অস্তিত্ব নেই। শহরের রাস্তা দেখলে মনে হবে লকডাউন নেই। অন্য পাঁচটা ব্যাস্ত দিনের মতোই শহরের রাস্তায় ট্রাফিকের ভিড়। রীতিমতো যানজট হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে।'' কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্তা এ প্রসঙ্গে বলেন, ''সাধারণ সময়ে যা গাড়ি চলে তার মধ্যে বেসরকারি বাস এবং সংখ্যায় কম ট্যাক্সি চলছে। বাকি সব রকম যানবাহন চলছে। বুধবার থেকেই শহরের বিভিন্ন রুটে অটো চলাচল শুরু হয়ে গিয়েছে।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.