রাজ্যের গ্রামে সংক্রমণ; এবার ৩ শিশুর শরীরে হানা দিল করোনা! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ দিন যত গড়াচ্ছে রাজ্যে ততই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা; রাজ্যের জেলা গুলির মধ্যে অন্যতম সংক্রামিত জেল হল উত্তর ২৪ পরগণা। আজকের বুলেটিন অনুযায়ী উত্তর ২৪ পরগনায় এখন পর্যন্ত এই মারন ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন। এই ৩৯৬ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৫ জন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়ে উঠেছেন ১৪৬ জন। জেলায় মৃত্যু হয়েছে ৩২ জনের যার মধ্যে শুধু করোনায় মারা গিয়েছেন ২৪ জন এবং করোনা আক্রান্ত কিন্তু অন্য কারনে মারা গিয়েছেন ৮ জন।
এই বুলেটিন প্রকাশ হওয়ার পরেই খবর এল উত্তর ২৪ পরগনায় ফের আক্রান্ত হয়েছে দুই শিশু। তাদের বয়স যথাক্রমে আড়াই বছর ও সাড়ে তিন বছর। ওই দুই শিশু ও তাদের মা-কে রাজারহাটের করোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছে তারা। উল্লেখ্য, যে দুই শিশু করোনায় সংক্রমিত হয়েছে, তাদের পরিবারের এক সদস্য সম্প্রতি করোনায় আক্রান্ত ছিলেন। যদিও তিনি এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সংক্রামিতদের বাড়ি উত্তর ২৪ পরগণার মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
অন্যদিকে আরও একটি শিশু আক্রান্ত হয়েছে দার্জিলিং জেলার শিলিগুড়িতে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ির বাসিন্দা যে ফল বিক্রেতার দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে তারই ছেলে ওই শিশু।
মঙ্গলবার সন্ধ্যায় শিশুর রিপোর্ট আসে। ইতিমধ্যেই ফল বিক্রেতার গোটা পরিবারকে কোয়ারান্টিনে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের বুলেটিন অনুযায়ী দার্জিলিং জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ জন যার মধ্যে মৃত্যু হয়েছে একজনের এবং সুস্থ হয়েছেন ৫ জন। বাকিরা চিকিৎসাধীন।

No comments