উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার দিন ঘোষিত, এক মাসের মধ্যেই ফলপ্রকাশ! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে আমফান আর করোনা আবহের মধ্যেই ঘোষিত হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাকি দিন। আজ সেই ঘোষণা করে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ তিনি জানিয়ে দেন উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে ২৯ জুন, ২ ও ৬ জুলাই। কিন্তু কবে কী পরীক্ষা নেওয়া হবে তা নির্দিষ্ট করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা নেওয়ার ঘোষণার পাশাপাশি তিনি নির্দিষ্ট কিছু নিয়ম জানিয়ে দেন।
তাঁর কথায়, "পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে আলাদা ভাবে স্যানিটাইজার আনতে হবে এবং প্রত্যেকের মুখে বাধ্যতামূলকভাবে থাকতে হবে মাস্ক। পরীক্ষাকেন্দ্রে প্রত্যেকটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসবেন। তারপর দ্বিতীয় বেঞ্চ খালি রেখে আবার তৃতীয় বেঞ্চে বসবেন আরেকজন পরীক্ষার্থী।"
অন্যদিকে সূত্র জানাচ্ছে, ৯ জুন নেওয়া হতে পারে ফিজিক্স,নিউট্রেশন,এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি। ২ জুলাই নেওয়া হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ। ৬ জুলাই নেওয়া হতে পারে স্ট্যাটিসটিকস, ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। সূত্রের খবর পরীক্ষা গ্রহনের এক্মাসের মধ্যেই হবে ফলপ্রকাশ।

No comments