দিঘা থেকে মাত্র ৪৪৫ কিলোমিটার দূরে আমপান; ঝড় শুরু উপকূলে। #BreakingNews
নজরবন্দি ব্যুরো: সতর্কতা জারি হয়েছে আগেই। আর কিছুক্ষণের মধ্যেই ঝড়বৃষ্টি হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এখন পর্যন্ত বাংলাকে পাখির চোখ করেই ধেয়ে আসছে এই ভয়ঙ্কর ঝড়। ঘন্টায় ১৭ কিলোমিটার বেগে এগিয়ে আসছে বাংলার দিকে। রাত সাড়ে আটটা নাগাত আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, দিঘা থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় আমপান। ওড়িশার পারাদ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে রয়েছে।
স্থলভাগে যখন আছড়ে পড়বে তখন এই সুপার সাইক্লোনের গতিবেগ হবে ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। গতি ছাড়িয়ে যেতে পারে ১৮৫ কিলোমিটার। সাড়ে আটটায় ছিল ৪৭০ কিলোমিটার দূরে অর্থাৎ ১৭ কিলোমিটারের বেগ বিশ্লেষন করলে রাত ১০ টায় অর্থাৎ শেষ বুলেটিনের পর দেড় ঘন্টায় ঘুর্নিঝড় আরও এগিয়েছে প্রায় ২৫ কিলোমিটার অর্থাৎ এখন দিঘা থেকে আমপান অবস্থান করছে ৪৪৫ কিলোমিটার দূরে।
এই পরিস্থিতিতে আজ সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যবাসীকে জানান সবাইকে সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে জানিয়ে দেন "কাল বেলা বারোটা থেকে পরশু সকাল ১০ টা পর্যন্ত কেউ ঘর থেকে বেরোবেন না।" পাশাপাশি তিনি বলেন বৃহস্পতিবার ঝড় থেকে গেলেও কেউ বাড়ি থেকে বেরবেন না।
তিনি বাচ্চা এবং বৃদ্ধদের দিকে বিশেষ নজর রাখার কথা বলেছেন বাড়ির অন্যান্য সদস্যদের। তিনি এবং তাঁর পুরোটিম আগামীকাল রাতে নবান্নেই থাকবেন বলে জানিয়েছেন। নবান্ন থেকেই তাঁর নজর থাকবে গোটা রাজ্যের পরিস্থিতির উপর। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, এই প্রাকৃতিক দুর্যোগে মানুষের যাতে কোনওভাবেই সমস্যা না হয় সেই কারণে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, নাম্বার টি হল ২২১৪৩৫২৬। পাশাপাশি তিনি বলেন, ত্রাণ শিবিরে কোনওভাবেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে সেখানেও মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

No comments