Header Ads

এতো কিছুর মধ্যে সুখবর, রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় ৬৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের ৫ টি জেলায় পেরিয়ে গেল ১০০ আক্রান্তের সংখ্যা, নবতম সংযোজন দক্ষিন ২৪ পরগণা। তবে সমস্ত জেলার মধ্যে সব থেকে বেশি সংক্রামির মহানগর কলকাতায়, মৃত্যু সংখ্যাও অনেক বেশি অন্য জেলার থেকে। গত ২৪ ঘণ্টায় ৬০ জন আক্রান্ত বেড়ে শুধু কলকাতাতেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩৩ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৪ টি মৃত্যু বেড়ে কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১৬৯ জনের যার মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫২ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ১১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২৫ জন এবং বাকি ৭৩৯ জন চিকিৎসাধীন। কলকাতার পরেই রয়েছে হাওড়ার নাম। হাওড়াতে গত ২৪ ঘণ্টায় ২৬ জন আক্রান্ত বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৫ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৯০ জন, এবং মৃত্যু হয়েছে ৩২ জনের।
 বাকি ৪০৩ জন চিকিৎসাধীন। মৃত ৩২ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ২৭ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগনাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬, যার মধ্যে সুস্থ হয়েছেন ১৪৬ জন এবং মারা গিয়েছেন ৩২ জন। মৃত ৩২ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৮ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ২৪ জন। চিকিৎসাধীন ২১৮। দক্ষিন ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় ৫ জন বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ১০২! হুগলির মোট আক্রান্ত এই মুহুর্তে ১৫৩! তবে এসবের মধ্যেও সুখবর হল স্বরাষ্ট্রদফতর সূত্রে জানা গিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় ৬৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ যাবত্‍ সুস্থ হয়েছেন ১০৭৪ জন করোনা রোগী। শতকরার হিসেবে মোট ৩৬.২৭ শতাংশ এখন করোনা মুক্ত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.