Header Ads

সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ হয়েছে বিচ্ছিন্নতাবাদী নেতার ছেলে সহ এক হিজবুল জঙ্গি

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। এদিন সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ হয়েছে দুই হিজবুল জঙ্গি। সেনা সূত্র খবর, ওই দুই জঙ্গির মধ্যে একজন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার ছেলে। তেহরিক-ই-হুরিয়ত গোষ্ঠীর প্রধান মোহাম্মদ আশরাফ সেহরাই এর ছেলে জুনেইদ সেহরাই। হিজবুল এর শীর্ষস্থানীয় নেতা ছিল জুনেইদ। এদিন গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের একজন কনস্টেবল। আহত হয়েছেন একজন পুলিশ অফিসার ও একজন সিআরপিএফ জওয়ান। রাত দুটো থেকে ভারতীয় সেনারা জঙ্গী এনকাউন্টার শুরু করেন। জঙ্গিরা যেই বাড়িতে মধ্যে লুকিয়ে ছিল ভারতীয় সেনা সেই বাড়িটি কে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে।
কাশ্মীর পুলিশের অধিকারীক জানান, শ্রীনগরের কানেমাজার নাওয়াকাডাল এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালু করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরেই তাঁদের উপর গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। শুরু হয় এনকাউন্টার। ঘটনার পরেই জম্মু-কাশ্মীরের ইন্টারনেট ও কলিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুধুমাত্র চালু আছে বিএসএনএল পোস্ট পেড পরিষেবা নিরাপত্তার স্বার্থে ইন্টারনেট ও কলিং পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.