Header Ads

লকডাউনের মধ্যে সোমবার থেকে রাজ্যে চলবে ট্যাক্সি!

নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। এই ভাইরাসের সংক্রমণ আটকাতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। শেষ পাওয়া খবর অনুসারে রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৭ জন।  সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২ হাজার ২৯০ জন। ২ হাজার ২৯০ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮১ জন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।


এমন কঠিন সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের পর এবার রাজ্যজুড়ে চালু হচ্ছে ট্যাক্সি পরিষেবাও। আগামী সোমবার থেকেই চালু হয়ে যাবে হলুদ ট্যাক্সি পরিষেবা। এমন খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত। জানা গিয়েছে, বাসের মত ট্যাক্সির ক্ষেত্রেও করোনার জেরে এখন থেকে বেশি ভাড়া গুনতে হবে। এখন থেকে ট্যাক্সিতে উঠলেই ৩০ টাকার বদলে ৩৩ টাকা দিতে হবে। মিটারে যে ভাড়া উঠবে তার থেকে আরও অতিরিক্ত ৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে যাত্রীদের।  সোমবার থেকে রাজ্যজুড়ে রাস্তায় নামবে প্রায় ২২ হাজার ট্যাক্সি। তবে বাসের মত এক্ষেত্রেও রেড জোন ও কনটেইনমেন্ট জোনে কোনও পরিষেবা দেওয়া হবে না।

এই প্রসঙ্গে বলে রাখা ভাল, গ্রিন ও অরেঞ্জ জোনে আগেই বাস ও ট্যাক্সি চালুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে রেড জোনেও বাস ও ট্যাক্সি চালুর নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এবার রাজ্যজুড়ে ফের শুরু হতে চলেছে বাস, ট্যাক্সির মত গণ পরিবহন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.