Header Ads

করোনার জের! বাড়তে পারে হাম, যক্ষা, পোলিওর মত রোগের তান্ডব।

নজরবন্দি ব্যুরোঃ একদিকে করোনার প্রকোপে যখন মানুষের মরা-বাঁচা সবটাই অনিশ্চিত হয়ে পড়েছে সেই ভয়াবহ পরিস্থিতিতে করোনা ছাড়াও আরও একাধিক রোগের সংক্রমণ বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। হাম, যক্ষ্মা, পোলিয়ো-র মত মারণ রোগও ফের ভয়াবহ আকার ধারণ করতে পারে। লকডাউনের জেরে বন্ধ রয়েছে শিশুদের টিকা দেওয়া। জন্মের পর ধাপে ধাপে শিশুদের যে কয়েকটি রোগের টিকা দেওয়া হয় সেগুলি না দিলে পরবর্তী পরিস্থিতিতে ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি, পোলিয়ো, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বি-র মত একাধিক রোগে কয়েক লক্ষ শিশু আক্রান্ত হতে পারে বলে শিশু বিশেষজ্ঞদের অনুমান। তাই টিকা দেওয়া বন্ধ না করে যে কোন উপায়ে সদ্যজাতদের টিকা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। সদ্যোজাত জন্মানোরপরই প্রাথমিক পর্যায়ে হাসপাতালেই টিকা দেওয়া হয়।
 এরপর ধাপে ধাপে বেশ কয়েকটি টিকা দিতে হয় শিশুদের। জন্মের দেড় মাস, আড়াই মাস ও সাড়ে তিন মাস বয়সে ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি, পোলিয়ো, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বি সহ একাধিক রোগের টিকা দেওয়া হয়। আবার ছ’মাস বয়সের পর ফ্লু এবং ন’মাস বয়সে হাম, রুবেলা, মামস্‌-এর টিকা দেওয়া হয়। কিন্তু এখন এ সবই বন্ধ। হাসপাতাল থেকে প্রাথমিক পর্যায়ের টিকা দেওয়া হলেও লকডাউনের ফলে বাকি টিকা গুলো দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে শিশু রোগ বিশেষজ্ঞরা বলছেন নির্দিষ্ট সময় মেনে টিকা না দিলে প্রথম দেওয়া টিকা সঠিকভাবে কাজ করতে পারে না।
এই পরিস্থিতিতে যদি শিশুদের টিকা বন্ধ হয়ে যায় তবে ভবিষ্যতে লক্ষ লক্ষ শিশু একাধিক রোগে আক্রান্ত হবে। তাই দ্রুত টিকাকরনের কাজ শুরু করতে হবে। পারলে সামাজিক দূরত্ব বজায় রেখেই এবং মাস্ক লাগিয়ে সচেতন থেকেই শিশুদের টিকা দেওয়ার বন্দোবস্ত করা হোক। নতুবা ভবিষ্যত আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। একসময় পোলিও, যক্ষার মত মারণ রোগে হাজারে হাজারে শিশুর মৃত্যু হত। কিন্তু টিকা আসার পর থেকে আসতে আসতে ভারত পোলিও শূন্য এমনকি যক্ষা শূন্য দেশ হিসেবেই গড়ে উঠেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.