স্কুল খোলার আগে সকল ছাত্র ছাত্রীদের জন্য মাস্ক, গ্লাভস সরবরাহ সহ সচেতনতার দাবি শিক্ষক সংগঠনের
নজরবন্দি ব্যুরোঃ স্কুল খুললেও রাজ্য সরকারের কাছে সচেতনতা সহ কয়েকটি পদক্ষেপ নেওয়ার আবেদন জানান শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাটজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠন এর সম্পাদক চন্দন গরাই বলেন, " করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। পড়াশোনার আগে রাজ্যের সকল ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের দিকটি গুরুত্ব সহকারে দেখতে হবে।
এমতাবস্থায় স্কুল খুললেও রাজ্য সরকারকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে করোনা স্বাস্থ্য বিধি মেনে স্যানিটাইজ করার উদ্যোগ নিতে হবে এবং স্কুলগুলির পরিকাঠামো বিবেচনা করে বহু সংখ্যক ছাত্র ছাত্রীদের পঠন পাঠন বিষয়ে বিশেষ সর্তকতামূলক পদক্ষেপ নিতে হবে যাতে ছাত্র ছাত্রীদেরকে ক্লাসের মধ্যে একসাথে বসতে না হয় এবং সোশ্যাল ডিসট্যান্স মেনে ও ইউনিট ভাগ করে পর্যায়ক্রমে ক্লাস চালানোর দায়িত্ব বিদ্যালয়গুলিকে দিতে হবে। যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক না হলে বিদ্যালয়গুলিতে পঠন পাঠন চালু করা যাবে না। সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা সমস্যায় পড়বে। সকল ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে স্কুলগুলিতে। এছাড়াও প্রতিটি স্কুল ও মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের জন্য মাস্ক সাবান,স্যানিটাইজার, গ্লাভস প্রভৃতি সরবরাহ করতে হবে। সেগুলি ক্লাস শুরুর আগেই রাজ্য সরকারকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিতে হবে।

No comments