পরিযায়ীদের জন্য একাধিক উদ্যোগের কথা শোনালেন অর্থমন্ত্রী!
নজরবন্দি ব্যুরো: করোনা আবহে প্রধানমন্ত্রীর 'আত্মনির্ভর ভারত' প্যাকেজের দিকে তাকিয়ে গোটা দেশ। প্রথম দিনের এই সংক্রান্ত ঘোষণায় সেই অর্থে আশা পূরণ করতে পারেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থনীতিকে টেনে তুলতে একগুচ্ছ ঘোষণা করা হয়েছিল গতকাল। কিন্তু তাতে কর্মসংস্থান, অর্থের জোগান বা পরিযায়ী শ্রমিকদের হাতে সরাসরি টাকা তুলে দেওয়ার বিষয়ে কিছুই বলা হয় নি। এদিন ২০ লক্ষ কোটি টাকা প্যাকজের দ্বিতীয় বাক্স খুলেই পরিযায়ী শ্রমিক, হকার, ক্ষুদ্র চাষী ও কর্মসংস্থানের জন্য একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
এদিন তিনি ৯টি পদক্ষেপ ঘোষণা করেন। এর মধ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য ৩টি, হকার-ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বনির্ভরদের জন্য একটি করে, ক্ষুদ্র চাষীদের জন্য ২টি ও আবাসনের জন্য ১টি করে পদক্ষেপ ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যে ৩ কোটি চাষীদের স্বল্প সুদে ৪ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি ঋণের ক্ষেত্রে ১ মার্চ পর্যন্ত ছাড়ের কথা বলা হয়েছে। এই সুবিধা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ২৫ হাজার পর্যন্ত ঋণ নেওয়া যাবে এমন ২৫ লক্ষ কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যগুলিকে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের থাকা ও দিনে তিনবার খাওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রের সরকার। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড ব্যবহার করে পরিযায়ী শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার জন্য রাজ্যগুলিকে অনুমতি দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে দেশজুড়ে ন্যূনতম মজুরির সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

No comments