Header Ads

সেঞ্চুরি করার পরেও কেন বাদ পরেছিল মনোজ? আজ তার উত্তর চাইলেন ধোনির কাছে

নজরবন্দি ব্যুরোঃ শুধুমাত্র সুযোগের অভাবে তাঁর প্রতিভার বিকাশ ঘটেনি। তিনি হলেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিয়াওারি। হাঁ বিশেষজ্ঞরা সেটাই মনে করেন। বাংলা দল তো বটেই, জাতীয় দলের জার্সি গায়েও নিজের প্রতিভার ছাপ রেখেছেন মনোজ। তবু সুযোগ মেলেনি। সেঞ্চুরি করার পর সুযোগ মেলেনি। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর সুযোগ মেলেনি। কখনও জানানোই হয়নি, কেন তিনি বাদ গেলেন। এবার এসব কিছুর জবাব চাইছেন প্রাক্তন বাংলা অধিনায়ক।
ফ্যানকোড অ্যাপ মনোজের একটি ভিডিও সাক্ষাত্কারে মনোজ বলেছেন ,বাংলার ক্রিকেটার বলছেন,'আমি কখনও ভাবিনি যে, সেঞ্চুরি করে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরেও টানা ১৪ ম্যাচে প্রথম একাদশে জায়গা পাব না। কিন্তু আমি ক্যাপ্টেন, কোচ এবং ম্যানেজমেন্টের শ্রদ্ধা করি। হয়তো তারা ওই সময় অন্য কিছু ভাবছিলেন।' মনোজ আরও বলছেন, 'আমি অবশ্যই ভেবেছিলাম যে, এটা নিয়ে ধোনিকে ভবিষ্যতে প্রশ্ন করব। কিন্তু সুযোগ বা সাহস কোনওটাই হয়নি। কারণ সেসময় আমরা সিনিয়রদের অত্যন্ত সম্মান করতাম। ফলে কিছু প্রশ্ন করা থেকে বিরত থাকতাম। ভবিষ্যতে অবশ্যই করব।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.