Header Ads

বাংলার ধ্বংসস্তূপ দেখানো হচ্ছে না জাতীয় সংবাদমাধ্যমে, ক্ষুব্ধ অভিনেত্রী কারিনা কাপুর

নজরবন্দি ব্যুরোঃ সুপার সাইক্লোন আমফানের আগমনে ধ্বংস হয়েছে বাংলা। কিন্তু সেই সাইক্লোন এর খবর মিডিয়া সেভাবে দেখাচ্ছেনা। এমনই মন্তব্য করে বিতর্ক কে আরও উসকে দিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।আমফানে বাংলার বিধ্বস্ত একটি এলাকার ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, আমাদের ভাবতে হবে, নো মিডিয়া কভারেজ, প্রে ফর বেঙ্গল।বেশিরভাগ জাতীয় সংবাদমাধ্যমে সুপার সাইক্লোন আমফানের ফলে বাংলার সেই বিধ্বস্ত ছবি দেখাচ্ছে না।
এই প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে বিতর্ক।এবার এ বিষয়ে মুখ খুললেন বলিউডের বেবো।কারিনার পাশাপাশি বলিউডের আরেক অভিনেত্রী অনুষ্কা শর্মা এ বিষয় নিয়ে টুইট করেন। তিনি লেখেন,ঘূর্ণিঝড় আমফানের কারণে যা ঘটল, তা সত্যিই হৃদয়বিদারক। ওডিশা ও পশ্চিমবঙ্গে আক্রান্তদের প্রতি আমার সমবেদনা।শুক্রবারই আমফান পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আকাশ পথেই তিনি দেখেছেন বাংলার ধ্বংসস্তূপ।তারপর এই এই পরিস্থিতিতে বাংলাকে হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.