Header Ads

দেশে ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় মৃত্যু সংখ্যা ১৩২।

নজরবন্দি ব্যুরো: করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই নিত্যনতুন রেকর্ড গড়ছে দেশে।লাফিয়ে বাড়ছে সংক্রমণ।লকডাউন ঢিলে হতেই ঝড়ের গতিতে পুরনো সব রেকর্ড ভাঙছে মারণ ভাইরাস।বৃহস্পতিবারও বাড়লো আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকেরদেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৬০৯ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। বুধবার সংখ্যাটা ছিল ৫ হাজার ৬১১।পরপর দু’দিন বাড়ল আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১২ হাজার ৩৫৯।পরপর দু’দিন বাড়ল আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১২ হাজার ৩৫৯।যার মধ্যে অ্যাকটিভ কেস ৬৩ হাজার ৬২৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের।
দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩,৪৩৫ জন।দেশে এখনও পর্যন্ত বুধবারের রেকর্ডই সর্বোচ্চ। এর আগে গত ১৮মে একদিনে ৫ হাজার ২৪২ জন বেড়েছিল আক্রান্তের সংখ্যা। তার আগে রেকর্ড ছিল ১৭ মে। সেদিন ৪ হাজার ৯৮৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। যত দিন যাচ্ছে করোনা সংক্রমিতের হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অথচ প্রশাসন এখনও লকডাউন শিথিল করতে ব্যস্ত। বিমান ও ট্রেন পরিষেবা চালু হলে সংখ্যা যে বিপুল হারে বাড়বে, তা আন্দাজ করাই যায়।এর মধ্যে সিডনি থেকে প্রথম এয়ার ইন্ডিয়ার একটি বিমান ২২৪ জন ভারতীয় নাগরিককে নিয়ে নয়াদিল্লি আসছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন গোটা দুনিয়ায় ১ লক্ষ ৬ হাজার ৬৬২ জন আক্রান্ত একদিনে। ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ সংখ্যা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.