Header Ads

আমফানে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৬, বিধ্বস্ত বাংলা

নজরবন্দি ব্যুরোঃ ঘূর্ণিঝড় আমফানে রাজ্যে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। যত সময় এগোচ্ছে, ততই মৃত্যুর খবর আসছে। স্পষ্ট হচ্ছে বিপর্যয়ে চিত্র। তবে এখনও সবটাই প্রাথমিক রিপোর্ট। আগামী সাতদিনের আগে পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে আসবে না। শুক্রবার বিকেল পর্যন্ত মেলা হিসেবে অনুযায়ী, বাংলায় মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কেউ বিদ্যুত্স্পৃষ্ট হয়েছেন। কারোর মাথায় আবার গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে।
 বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে চাষের। এমনকী, বাড়ি ভেঙে কার্যত ধূলিসাত্ হয়ে গিয়েছে।আগামী কাল আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানা যাচ্ছে কারণ সব জায়গাতে এখনও জল নামে নি।উল্লেখ্য বুধবার ১৩৩ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আমফান কলকাতার উপর দিয়ে বয়ে গিয়েছে। তার দাপটে ভেঙে গিয়েছে গাছ এবং বিদ্যুতের খুঁটি। উড়ে গিয়েছে বহু বাড়ির ছাদ, চাল। কলকাতার মতো দশা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া-সহ একাধিক জেলার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.