আমফানের প্রাথমিক দাপটে মৃত ৩; এক জেলাতেই ভেঙে পড়ল ৫২০০ টি মাটির বাড়ি। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ শুরু হয়েছে আমফানের আম্ফালন। প্রাথমিক ধাক্কায় উপকূলবর্তী এলাকায় ঝড়ের গতি ছিল প্রায় ১৬০ কিলোমিটার এবং কলকাতায় ১০৫ কিলোমিটার। অন্যদিকে আমফানের প্রাথমিক আঘাতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১ মহিলা এবং দুই পুরুষ। হাওড়ায় টিন চাপা পড়ে মৃত্যু হয়েছে মহিলার। বসিরহাটে নারকেল গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে আরও একজনের। বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৫ হাজার বাড়ি। সম্পূর্ণরূপে ভেঙে গেছে প্রায় ১২ হাজার বাড়ি যার মধ্যে শুধু উত্তর ২৪ পরগনাতেই রয়েছে ৫২০০ টি মাটির বাড়ি। বিদ্যুৎব্যাবস্থা বিপর্যস্ত। জেলায় জেলায় উপড়ে পড়েছে প্রায় ৩০ হাজার গাছ।
প্রশাসন সব ধরনের সতর্কতা মূলক ব্যাবস্থা নেওয়ার চেষ্টা করছে; রাজ্যের উপকূলবর্তী এলাকায় মোটায়েন করা হয়েছে এনডিআরএফ টিম।আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ‘সুপার সাইক্লোনিক স্টর্ম’ থেকে আমফান এখন ‘এক্সট্রিমলি সিভিয়র সাইক্লোনিক স্টর্ম’-এ পরিণত হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৪ লক্ষ মানুষ কে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাম্প্রতিককালের যে কোনও সাইক্লোনের চেয়েও আমফানের রূপ এবং শক্তি অনেক বেশি ভয়াবহ। এই ঝড় উত্তর ও দক্ষিন ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী ও কলকাতায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রাথমিক পর্যায়ে।।

No comments