Header Ads

করোনা আবহে নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার!

নজরবন্দি ব্যুরো: করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে গোটা দেশে। শেষ পাওয়া খবর অনুসারে, গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছুঁতে চলল। মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় এক লাফে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৬৭ জন। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের। ফলে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪৯।
সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন।  আর এই ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। আর এর ফলে আটকে আছে রাজ্য সহ গোটা দেশের একাধিক নিয়োগ প্রক্রিয়া।
আর এমন অস্থির পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ ২০১৯-এর লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল। এই পরীক্ষার রেজাল্ট জানতে ক্লিক করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in লিঙ্কে। যারা লিখিত পরীক্ষায় সফল হয়েছেন, তাঁদের এরপর ইন্টারভিউতে ডাকা হবে। লকডাউন উঠলে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। ইন্টারভিউর তারিখ যথা সময়ে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে পরে জানিয়ে দেওয়া হবে। যোগ্য প্রার্থীদের ফিজিক্যাল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারিখ সহ যাবতীয় তথ্য পরে জানিয়ে দেওয়া হবে। রাজ্য পুলিশের ৮ হাজার ৪১৯টি কনস্টেবল পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.