Header Ads

দ্বিতীয় দফার আর্থিক প্যাকেজ ঘোষণা, দেশের হকারদের জন্য ৫ হাজার কোটি বরাদ্দ অর্থমন্ত্রীর

নজরবন্দি ব্যুরো : দেশের আর্থিক সংকট দূর করতে এবং শিল্পক্ষেত্রকে উন্নত করতে কেন্দ্রীয় সরকার ২০ লক্ষ কোটি আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে। এই সংকটের সময় একাধিক আর্থিক প্যাকেজের ঘোষণা করে চলেছে নরেন্দ্র মোদির সরকার। এবার দেশের ৫০ লক্ষ হকারের জন্য একটি বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজের বিস্তারিত বর্ণনা করা হবে দফায় দফায় তা সরকার আগেই জানিয়েছে। বৃহস্পতিবার আর্থিক প্যাকেজ ঘোষণার দ্বিতীয় দফায় কেন্দ্র সরকারের তরফে ৫ হাজার কোটি টাকার লিকুইডিটি প্লেনের ঘোষণা করা হলো হকার বা স্ট্রিট ভেন্ডারসদের জন্য।
 কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের ব্যবসা পুণরায় সঠিক জায়গায় নিয়ে আসার জন্য এই পদক্ষেপ। তিনি জানান, ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের জন্য ১০ হাজার টাকা করে ঋণের বন্দোবস্ত করা হয়েছে। করোনা ভাইরাস এর কারণে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে দেশের হকাররা। তিনি বলেন এই সমস্ত ক্ষেত্রের ব্যবসায়ীরা ডিজিটাল পেমেন্ট এর ব্যবস্থা চালু করলে ভবিষ্যতে তাঁরা আরো বেশি সুযোগ সুবিধা পাবেন এবং বেশি অংকের ঋণ পাবেন। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু হলে হকারদের ক্রেডিট রিপেমেন্ট হিস্ট্রি ভালো থাকবে। এই কারণে তাদের রিওয়ার্ড দেওয়া হবে বলে জানান নির্মালা সিতারামান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.