Header Ads

করোনার চিকিৎসায় বড় সাফল্যের দোরগোড়ায় ভারত!

নজরবন্দি ব্যুরো: করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে গোটা দেশে। শেষ পাওয়া খবর অনুসারে, গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছুঁতে চলল। মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় এক লাফে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৬৭ জন। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের। ফলে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪৯। সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন। 

এমন সময় করোনার চিকিৎসায় রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোকুইনের চেয়েও শক্তিশালী, কার্যকরী ওষুধের চূড়ান্ত পর্বের পরীক্ষা-নিরীক্ষার অনুমতি পেল ভারতেরই একটি ফার্মাসিউটিক্যাল সংস্থা নোভালিড ফার্মা। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার থেকে এই ওষুধের (NLP21) চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেয়েছে।


বর্তমানে এই ওষুধ এই মারণ করোনার চিকিৎসায় পথ দেখাবে বলে মনে করছে অনেকেই। এই ওষুধের গবেষণা দলের প্রধান সুধীর কুলকার্নি জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ১০০ থেকে ১৫০ জন করোনা আক্রান্তের উপর এই ওষুধ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে। যাঁদের শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে, অক্সিজেন নিতে হচ্ছে, তাঁদের উপরেই এই ওষুধ প্রয়োগ করা হলে সাফল্য আসবে বলে অনুমান।

তবে যে সমস্ত রোগীকে ইতিমধ্যেই ভেন্টিলেশনে রাখা হয়েছে, তাঁদের উপর এই ওষুধ প্রয়োগ করা হবে না বলেই জানান সুধীর কুলকার্নি। তবে ভেন্টিলেশনে থাকা রোগীর শরীরেও ভাইরাসের সংক্রমণ কমাতে সাহায্য করবে এই ওষুধ। এমনটাই দাবি ওই সংস্থার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.