বন্দে ভারত মিশন নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বৈরথ, পার্থ চট্টোপাধ্যায়কে পাল্টা দিল বিদেশমন্ত্রক
নজরবন্দি ব্যুরোঃ আগে ভারতের কেন্দ্র সরকার জানিয়েছিল বন্দে ভারত মিশনের মাধ্যমে বিভিন্ন দেশে কটকে পড়া ভারতীয়দের বিমানে করে দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু এবার সেই বন্দে ভারত মিশন নিয়েই কেন্দ্র-রাজ্য দ্বৈরথ প্রকাশ্যে চলে এল। এই প্রকল্পের আওতায় কলকাতা বিমানবন্দর পর্যন্ত কেন বিমান পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবার পার্থ চট্টোপাধ্যায়কে টুইটে জবাব দিল বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র টুইটে জানিয়েছেন বিভিন্ন দেশে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ফেরাতে প্রস্তুত কেন্দ্র।
তবে তার আগে বিদেশ ফেরত নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন এর বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকারকে। বিদেশ ফেরত দের জন্য পর্যাপ্ত কোয়ারেন্টাইন সেন্টার পশ্চিমবঙ্গে নেই বলেও দাবি করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। ইতিমধ্যেই বন্দে ভারত মিশনের মাধ্যমে লকডাউন এর জেরে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই প্রথম ধাপে বিশ্বের নানান দেশ থেকে বহু ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। দ্বিতীয় ধাপে ফিরিয়ে আনার কাজ চলছে। সূত্রের খবর ২১ টি দেশ থেকে প্রায় ৩২ হাজার ভারতীয় নাগরিককে দ্বিতীয় দফায় ঘরে ফেরানো হবে।
দেশের ১২ টি রাজ্যে মোট ১৪৯ টি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। কিন্তু দু'দফায় বিদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ঘরে ফেরানো হলেও পশ্চিমবঙ্গের একজন কেউ ফেরানো হলো না। আর জানি এই প্রশ্ন তোলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের খারাপ ব্যবহার করছে বলেও উল্লেখ করেন পার্থ। তবে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে বিদেশ থেকে ফেরা নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার তৈরির কথা জানালেই পশ্চিমবঙ্গে বিমান পাঠাবে কেন্দ্র।

No comments