শ্রীনগরে জঙ্গিদের সাথে এনকাউন্টারে সিআরপিএফ জওয়ান সহ জখম তিনজন।
নজরবন্দি ব্যুরো: একদিকে করোনা মোকাবিলায় লড়ছে দেশ, অন্যদিকে সোমবার রাতে শ্রীনগরের নাওয়াকাদাল এলাকায় এনকাউন্টার শুরু হয়। জম্মু ও কাশ্মীর পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল এই এলাকায় বেশ কয়েকজন কুখ্যাত জঙ্গি গা ঢাকা দিয়ে আছে। সেই সূত্রেই সোমবার রাতে যৌথ অভিযান চালায় সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ। কানেমাজার এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। সেই সময়েই এক সিআরপিএফ জওয়ান এবং দুজন পুলিশকর্মী আহত হন। ওই এলাকায় এখনো জঙ্গিরা গা ঢাকা দিয়ে আছে, তাই এনকাউন্টার এখনও জারি আছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকাকে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। জঙ্গিদের তরফে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েক সপ্তাহ আগে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার নিজের গ্রাম বেইঘপোরায় খতম হয়েছে হিজবুল মুজাহিদিনের কুখ্যাত কমান্ডার রিয়াজ নাইকু, মোস্ট ওয়ান্টেড ছিল সেই কুখ্যাত জঙ্গি। সন্ত্রাস মূলক কার্যকলাপের ত্রাস ছিল এই রিয়াজ নাইকু। নাইকুর মৃত্যুর পর পুলিশের অনুমান ছিল উপত্যকা খানিকটা শান্ত হবে তবে জম্মু-কাশ্মীরে হিজবুলের নয়া চিফ গাজি হায়দার এবং তার এক সহযোগী তারেক ভাইয়ের নাম ঘোষণা হওয়ার পর ফের উত্তপ্ত হয়েছে উপত্যকা। দক্ষিণ কাশ্মীরের পাশাপাশি উপত্যাকার অন্যান্য অংশ থেকেই জঙ্গি কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গিদের গা ঢাকা দেওয়ার খবর পেয়ে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনীও। শ্রীনগরের নাওয়াকাদাল এলাকাতে কোন সংগঠনের জঙ্গিরা ঠাই নিয়েছে সে ব্যাপারে খোঁজ চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা।

No comments