Header Ads

ভ্যাকসিন না পাওয়া গেলেও ওষুধেই জব্ধ হবে করোনা, দাবি চিনের

নজরবন্দি ব্যুরোঃ সারা বিশ্ব এখন জ্বলছে। ভাইরাসের দাপটে থেকে কিভাবে সবাই রক্ষা পাবে তা ঠিক করে কেউই বলতে পারছে না। এখনো পর্যন্ত করোনার কোন নির্দিষ্ট ওষুধ কিংবা প্রতিষেধক না থাকায় কিভাবে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে তা ঠিক করে কেউই বলতে পারছেন না। সেই পরিস্থিতিতে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে চিন। আর ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে হবে না। ওষুধেই ভাইরাসকে মেরে ফেলা সম্ভব হবে বলেই দাবি করলেন চিনের একদল গবেষক। এই ওষুধ তৈরি হয়েছে অ্যান্টিবডি দিয়ে। করোনায় সেরে ওঠা ব্যাক্তির প্লাজমা বা রক্তরস থেকে অ্যান্টিবডি নিয়ে তৈরি হয়েছে এই ওষুধটি।
যা ভাইরাসের আরএনএ-এর সঙ্গে লড়াই করে প্রোটিন শৃঙ্খল ভাঙবার শক্তি রাখে। চিনের পেকিং বিশ্ববিদ্যালয়ে এই ওষুধ নিয়ে পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে। এই ওষুধ কোন আক্রান্ত ব্যক্তির দেহে প্রবেশ করালে খুব কম দিনের সংক্রমণ কমানো সম্ভব বলে দাবি গবেষকদের। এমনকি তা দেহের মধ্যে ভাইরাস বিরোধী সুরক্ষা কবচও গড়ে তুলতে সক্ষম। জানা গিয়েছে করোনা থেকে সেরে ওঠা ৬০ জনের রক্তরস নিয়ে স্ক্রিনিং করে এই ওষুধ তৈরি করা হয়েছে। যা ইতিমধ্যেই করোনা আক্রান্ত ইঁদুরের দেহে প্রয়োগ করে সাফল্য মিলেছে বলে দাবি গবেষকদের। এবং এই ওষুধ করোনা ভাইরাসকেই টার্গেট করতে পারে। গবেষকরা জানিয়েছেন করোনার কাঁটা ভেঙে ফেলতে পারে এমন যোমজ অ্যান্টিবডির খোঁজ মিলেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.