"সবাইকে সুরক্ষিত করার চেষ্টা হচ্ছে, কাল-পরশু কেউ ঘরের বাইরে বেরোবেন না" অনুরোধ মমতার
নজরবন্দি ব্যুরোঃ ঘনিয়ে আসছে চরম সংকট; নাম আমফান। রাজ্যের সাথে সরাসরি সংঘাত হবে এই ভয়ানক সুপার সাইক্লোনের কাল সকালেই, তারপর থেকে ক্রমশ বাড়বে তীব্রতা। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির ওপর দিইয়ে ঝড় বইতে পারে ১৮০-২০০ কিলোমিটার বেগে। ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী এলাকা থেকে ৩ লক্ষেরও বেশি মানুষ কে সরিয়ে নেওয়া হয়েছে সুরক্ষিত যায়গায়। এই পরিস্থিতিতে আজ সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যবাসীকে জানান সবাইকে সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে জানিয়ে দেন “কাল বেলা বারোটা থেকে পরশু সকাল ১০ টা পর্যন্ত কেউ ঘর থেকে বেরোবেন না।” পাশাপাশি মুখ্যপম্পন্ত্রী বলেন বৃহস্পতিবার ঝড় থেকে গেলেও কেউ বাড়ি থেকে বেরবেন না। তিনি বাচ্চা এবং বৃদ্ধদের দিকে বিশেষ নজর রাখার কথা বলেছেন বাড়ির অন্যান্য সদস্যদের। তিনি এবং তাঁর পুরোটিম আগামীকাল রাতে নবান্নেই থাকবেন বলে জানিয়েছেন তিনি। নবান্ন থেকেই তাঁর নজর থাকবে গোটা রাজ্যের পরিস্থিতির উপর। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, এই প্রাকৃতিক দুর্যোগে মানুষের যাতে কোনওভাবেই সমস্যা না হয় সেই কারণে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, নাম্বার টি হল ২২১৪৩৫২৬। পাশাপাশি তিনি বলেন, ত্রাণ শিবিরে কোনওভাবেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে সেখানেও মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

No comments