তছনছ হতে পারে কলকাতা, দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি
নজরবন্দি ব্যুরোঃ মূলত উপকূলের জেলাতে ব্যাপক তাণ্ডব চালাবে আমফান। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু রেহাই নেই কলকাতারও। প্রবল বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি চলবে বুধবার গোটা দিন।
আলিপুর আবহাওয়া দফতর থেকে পাওয়া খবর অনুসারে, আমফানের প্রভাবে বুধবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হবে কলকাতায়। সকালের দিকে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ১১০-১৩০ কিলোমিটার।
প্রবল বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে শহরের একাধিক এলাকায়। শহরের বহু জায়গায় অনেক পুরনো বাড়ি রয়েছে। সেগুলোর ক্ষতি হতে পারে বলে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। রাস্তার ধারে বড় বড় গাছ রয়েছে। ঝড়ের তাণ্ডবে সেগুলো উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রেখেই ওই সময়ে বাড়ির বাইরে না থাকার জন্য শহরবাসীদের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে দোকান-বাজার বন্ধ রাখার কথাও বলা হয়েছে।

No comments