Header Ads

এবার করোনার থাবা Zee News-এর অফিসে,আক্রান্ত ২৮ জন কর্মী, সিল করা হলো অফিস

নজরবন্দি ব্যুরোঃ করোনার থাবায় এবার সংবাদমাধ্যম। সর্বভারতীয় সংবাদমাধ্যম নিউজে এবার ২৮ জন কর্মী কারোনায় আক্রান্ত।আক্রান্ত হওয়ার পরই জি নিউজের অফিস, কন্ট্রোল রুম ও স্টুডিও সিল করে দেওয়া হয়েছে।এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম গুলির কর্মীদের মধ্যে।সোমবার জি নিউজের এডিটর ইন চিফ সুধীর চৌধুরি তার সহকর্মীদের জানিয়েছেন, মারণ ভাইরাস করোনা এবার জি নিউজের জন্য দুঃসংবাদ নিয়ে এলো।

 গত শুক্রবারে জি নিউজের একজন কর্মী করোনায় আক্রান্ত হন।তখনই কর্তৃপক্ষ ঠিক করেন সেই কর্মী সংস্পর্শে আসা সমস্ত কর্মীকে করোনা পরীক্ষা করানো হবে। আর পরীক্ষার পর রিপোর্টে দেখা গেছে আমাদের ২৮ জন কর্মী করোনায় আক্রান্ত। তাদের প্রত্যেকেরই দেহে অল্প উপসর্গ দেখা দিয়েছে।তবে তাদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। তাদের দ্রুত আরোগ্য প্রার্থনা করি আমরা।আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সংক্রামন আটকানোর। স্বাস্থ্যবিধি মেনে যা যা করা প্রয়োজন সমস্ত কিছুই আমরা অবলম্বন করেছি। বর্তমানে জি নিউজের অফিস, স্টুডিও এবং কন্ট্রোল রুম বন্ধ রাখা হয়েছে।বর্তমানে তাদের কাজকর্ম অন্য জায়গায় চলবে। এবং আরো কর্মীদের করো না পরীক্ষা করানো হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.