Header Ads

দেশের হয়ে আবার খেলার ইচ্ছে প্রকাশ করলেন হরভজন সিং

নজরবন্দি ব্যুরোঃ দেশের জার্সিতে টি-২০তে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন হরভজন সিং। তিনি বলছেন, 'আমি খেলতে তৈরি। আইপিএল-এ যদি আমি ভাল বল করতে পারি, তা হলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে কেন পারব না?'' টুর্নামেন্ট হিসেবে আইপিএল খুবই কঠিন। ভাজ্জি বলছেন, 'আইপিএল-এর মতো কঠিন টুর্নামেন্ট হয় না। বিশেষ করে বোলারদের জন্য খুবই কঠিন।
মাঠ ছোট। বিশ্বের সেরা সব ক্রিকেটার খেলে আইপিএল-এ। ওদের বিরুদ্ধে বল করা খুবই চ্যালেঞ্জিং। আইপিএল-এ যদি ভাল বল করতে পারি, তা হলে দেশের হয়েও খেলতে পারব। আমি তো আইপিএল-এ পাওয়ার প্লে এবং মাঝের ওভারগুলোয় বল করেছি। উইকেটও পেয়েছি।''

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.