Header Ads

বিশ্ববাসী কবে মুক্তি পাবে করোনা ভাইরাসের কবল থেকে? বিজ্ঞানীদের হাতে নয়া তথ্য

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব জুড়ে করোনা এক ভয়ানক আকার ধারণা করেছে।চারিদিকে শুধু দেখা যাচ্ছে করোনায় মৃত্যুর মিছিল।দিনে বেরে করোনায় আক্রান্তের সংখ্যাও।কিন্তু কবে থাকবে এই করোনা ভাইরাসের প্রকোপ এই নিয়েই চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ।তবে কবে কমবে করোনা ভাইরাসের প্রকোপ তা নিয়ে কেউ কিছু তথ্য না দিলেও বরং আগামীদিনে হয়তো করোনা কে নিয়েই আমাদের জীবন যাপন করতে হবে বলে জানাছেন অনেকে।তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানী ও গবেষকরা। বর্তমানে বিশ্বের তাবড় তাবড় দেশ করোনার ভ্যাক্সিন তৈরিতে ব্যস্ত রয়েছে। নিত্যনতুন করোনা সম্পর্কিত সংবাদ দিয়ে চলেছেন গবেষক ও বিজ্ঞানীরা।আর তেমনই একটি সুখবর দিয়েছেন একদল বিজ্ঞানী।
 কবে পৃথিবী এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাবে তাঁর একটু ইঙ্গিত দিয়েছেন তারা।করোনায় আক্রান্ত ও মৃত ব্যক্তিদের তথ্য নিয়ে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ডিজাইন এর গবেষকরা একটি গাণিতিক মডেল তৈরি করেছেন।যা ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে করো না প্রতিরোধ করা যাবে, এমনটাই তারা দাবি করেছেন। গাণিতিক মডেল অনুযায়ী ২৭ শে আগস্ট করোনা থেকে মুক্তি পাবে ব্রিটেন।২৮ জুন সিঙ্গাপুর এবং ২০ সেপ্টেম্বর আমেরিকা থেকে করো না মুক্তি পাবে বলে জানিয়েছেন। এর পাশাপাশি তারা আরো জানান আগামী ৪ ডিসেম্বর বিশ্ব থেকে ১০০ ভাগ করোনা নিশ্চিহ্ন হয়ে যাবে।এই তথ্যটি প্রকাশ ৩০ এপ্রিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.