দেশের ৬৪ শতাংশ আক্রান্তই ৪ রাজ্যের, আরও খারাপ সময় আসছে দেশ বাসীর সামনে
নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে চলছে চতুর্থ দফার লকডাউন। অন্যদিকে ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তথ্য বলছে এই মুহুর্তে ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ২৭৩জন। দেশের ১৩৭ কোটি জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ২৯ লক্ষ ৪৩ হাজার ৪২১ জনের! অর্থাৎ প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে মাত্র ২ হাজার ১৩৫ জনের। এই ভাবে বাড়তে থাকলে আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তা ভাবতেই শিউড়ে উঠতে হয়। এই রকম কঠিন পরিস্থিতিতেই একদল গবেষক একটি মারাত্মক ঘোষণা করলেন। ২১ থেকে ২৮ জুন মধ্যে দেশের করোনায় সংক্রামনের হার পৌঁছাবে চরম সীমায়। এর মধ্যে ৪ রাজ্যে মোট আক্রান্ত ৮৯,২৭৬ জন। যা গোটা দেশের ৬৭.৭০ শতাংশ।
এই পরিসংখ্যান স্বাস্থ্য কর্তাদের দুশ্চিন্তা বাড়িয়েছে। এর ওপর কেন্দ্রীয় সরকার অন্তর্দেশীয় বিমান ও রেল পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত বেড়েছে ৬,৭৬৭ জন। যা একদিনে আক্রান্ত বৃদ্ধির হিসেবে এ যাবত্ সর্বাধিক। এদিন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৮৬৭ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫৪,৪৪১ জন। একদিনে ২,৬৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে এখন সুস্থতার হার ৪১.২৮ শতাংশে পৌঁছেছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে সংখ্যাটা ৪৭,১৯০।
মৃত্যু হয়েছে ১,৫৭৭ জনের। সুস্থ হয়েছেন ১৩,৪০৪ জন। এরপর রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে করোনায় আক্রান্ত ১৫,৫১২ জন। মৃত্যু হয়েছে ১০৩ জনের। সুস্থ হয়েছেন ৭,৪৯১ জন। তিন নম্বরে গুজরাট। সেখানে আক্রান্ত ১৩,৬৬৪ জন। মৃত ৮২৯ জন। চতুর্থ স্থানে রয়েছে রাজধানী দিল্লি। আক্রান্ত ১২,৯১০, মৃত্যু হয়েছে ২৩১ জনের। সুস্থ হয়েছেন ৬,২৬৭ জন। ফলে দেশের মোট আক্রান্তের মধ্যে ৬৮% হচ্ছে এই ৪ রাজ্যে। আর কদিন পরেই উঠে যাবে লকডাউন তার পর সরকারের আগামী দিনে কি পদক্ষেপ নেই সেই দিকেই তাকিয়ে আপামোর জনসাধারণ।

No comments