রুদ্ধশ্বাস এনকাউন্টার, জওয়ানদের গুলিতে নিহত লস্করের শীর্ষ নেতাসহ দুই জঙ্গি
নজরবন্দি ব্যুরো: জম্মু কাশ্মীরের কুলগ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনা।গোপন সুত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস্,সিআরপিএফ ও পুলিশের যৌথবাহিনী অভিযানে যায় এলাকায়। সেনার গুলিতে নিহত লস্কর -এ-তইবার শীর্ষ জঙ্গিনেতা সহ দুই জঙ্গি। এলাকা ঘিরে জঙ্গিদের তল্লাশি শুরু হয়।বেশ কয়েকটি বাড়ি ঘিরে ফেলতেই আচমকা জওয়ানদের উপর গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা।পাল্টা গুলি চালায় জওয়ানরা।
গত কয়েক বছরে কাশ্মীরের একাধিক নাশকতায় নিহত জঙ্গিনেতা যুক্ত ছিল বলে জানা যায় সেনার তরফে। জঙ্গিরা বাসিন্দাদের ভয় দেখিয়েই বাড়িতে ঢুকে পড়ে। এলাকায় ঢোকা ও বেরোনোর সব পথে নজরদারি বাড়ানো হয়েছে। এলাকা বাসিন্দারা যাতে সুরক্ষিত থাকে সে ব্যাপারে সচেষ্ট ছিলেন জওয়ানরা।তাদের নিরাপদ স্থানে সরিয়ে অপারেশন চালানো হয়।এলাকায় আর জঙ্গি লুকিয়ে আছেন কিনা তাও দেখছেন জওয়ানরা।

No comments