Header Ads

বাংলা ওয়েব সিরিজে ডেবিউ করছেন অভিষেক, পাওলির ‘কালী’তে দেখা যাবে অভিনেতাকে

নজরবন্দি ব্যুরোঃ বাঙালী ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কাস্টিং ডিরেক্টর।বলিউডের ‘স্ত্রী’ ছবিতে অভিনয় করার পর রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি।কিন্তু বাঙালি হয়েও বাংলা ছবি বা ওয়েব সিরিজ কাজ করেননি তিনি।কিন্তু এবার তকে দেখা যাবে বাংলার ওয়েব সিরিজ এ।বাংলা ওয়েব সিরিজ কালী র দ্বিতীয় সিজনে দেখা যাবে তাঁকে।জি ফাইভের ওয়েব সিরিজ ‘কালী’ প্রথম সিজন বেশ জনপ্রিয়তা লাভ করেছিল।অনেক প্রশংসা কুড়িয়েছিল কালী ওয়েব সিরিজটি।
এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছিলেন পাওলি দাম ও চন্দন রায় সান্যাল।এবারও একই কাস্ট থাকছে। শুধু সাথে যোগ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এর পাশাপাশি থাকছেন বিদ্যা মালওয়াড়ে।২৯ মে থেকে জি ফাইভে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।তবে এই সিরিজে অভিষেক অভিনয় করছে তা আগে কেউ জানেনি।সিরিজ শুরুর ৫ দিন আগে এই ঘোষণা করেন অভিনেতা।২৯ মে থেকে জি ফাইভে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।তবে এই সিরিজে অভিষেক অভিনয় করছে তা আগে কেউ জানেনি।সিরিজ শুরুর ৫ দিন আগে এই ঘোষণা করেন অভিনেতা।সিরিজের একটি স্টিল ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেন,আমি আসছি। আমার প্রথম বাংলা শো।ড্রাগ-পাচারকারী জিন লিয়াং।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.