Header Ads

মালদাতে আরও ২৩ করোনা আক্রান্তের খোঁজ মিলল, আতঙ্কিত বাংলা

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় এখনও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আম্ফান বিপর্যয়ের আবহেই রাজ্যে আক্রান্তের পরিমান বাড়ল রেকর্ড সংখ্যায়। আজ নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৮ জন, যা রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফে রেকর্ড। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৬৬৭ জন। ৩৬৬৭ জন আক্রান্তের মধ্যে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৫৬ জন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৩ জনের জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ২০০ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)। এর মধ্যে আবার নতুন খবর মালদা জেলা থেকে।
মালদহে আরও ২৩ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলল। রবিবার রাতে মালদহ মেডিক্যাল কলেজের ভিআরডিএল ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পরেই জেলার আরও ২৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরা সকলেই পরিযায়ী শ্রমিক। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে যে ২৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের মধ্যে ইংরেজবাজারের ২ জন, কালিয়াচক-১ ব্লকের ৮ জন, কালিয়াচক-২ ব্লকের ৯ জন, মানিকচকের ১ জন, রতুয়া-১ ব্লকের ১ জন, ওল্ড মালদা ব্লকের ১ জন ও চাঁচল-২ ব্লকের ১ জন রয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.