টেস্ট র্যাঙ্কিং-এ কি করে ১ নম্বরে অস্ট্রেলিয়া? প্রশ্ন ক্ষুব্ধ গম্ভীরের
নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মাঝে খারাপ খবর ভারতীয় ক্রিকেটে! টেস্টে সিংহাসনচ্যুত টিম ইন্ডিয়া। ২০১৬ সালের অক্টোবর থেকে আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ৪২ মাস পর আইসিসি টেস্ট র্যা ঙ্কিং থেকে টিম ইন্ডিয়া। শুধু তাই নয় আইসিসি-র প্রকাশিত র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে তিন নম্বরে নেমে গেছে কোহলির দল, এক নম্বরে এখন অস্ট্রেলিয়া।আর এই র্যা ঙ্কিংয়ে রীতিমতো অবাক গম্ভীর। তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, ''কোন দিক থেকে অস্ট্রেলিয়া এক নম্বর? দেশে ও দেশের বাইরে ভারতই সব থেকে কঠিন দল।
দক্ষিণ আফ্রিকায় গিয়ে জিতেছে। ইংল্যান্ডে জিতেছে। এমনকি অস্ট্রেলিয়ার মাটিতেও জিতেছে। অনেক দেশই কিন্তু এভাবে দেশের বাইরে গিয়ে জিততে পারেনি।'' তিনি আরও বলেন ''আমি পয়েন্ট ও র্যাদঙ্কিং সিস্টেমে বিশ্বাসী নই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই যেমন। বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিতলেও যা পয়েন্ট ঘরে জিতলেও একই পয়েন্ট! এ রকম হয় নাকি?''

No comments