দেশজুড়ে আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৭০ হাজার; মহারাষ্ট্রেই ৩০ শতাংশ! #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে চলছে লকডাউন, চলবে ১৭ই মে পর্যন্ত। আজও দেশের মুখ্যমন্ত্রীদের সাথে লকডাউন সম্পর্কিত বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু লকডাউন উঠবে না বাড়বে তা নিয়ে সিদ্ধান্ত হওয়ার আগেই করোনা সংক্রমনের গতিবেগ বেড়ে গিয়েছে দেশজুড়ে। কিছুক্ষন আগের আপডেট অনুযায়ী দেশ জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার। যার মধ্যে শুধু মহারাষ্ট্রেই সংক্রামিত হয়েছেন ৩০ শতাংশ।এই মুহুর্তে দেশ জুড়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৭৬৫ জন।
আজ নতুন করে সংক্রামিত হয়েছেন ৩৫৮৮ জন। দেশজুড়ে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন, ৪৫ হাজার ৯১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৫৪৯ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ২৯৪ জনের।
এই সংখ্যার ৩০% ই মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা, ২৩ হাজার ৪০১ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৬৮ জনের। বাকিরা চিকিৎসাধীন।
এই সংখ্যার ৩০% ই মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা, ২৩ হাজার ৪০১ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৬৮ জনের। বাকিরা চিকিৎসাধীন।

No comments