"দুদিনের নোটিশ" তার মধ্যে কাজে যোগ না দিলে সাসপেন্ড করা হবে, স্বাস্থ্যকর্মীদের জন্য কড়াবার্তা ফিরহাদের
নজরবন্দি ব্যুরো: কলকাতার পরিস্থিতি দিনে দিনে আরও সংকটজনক হয়ে উঠছে। একলাফে ১২টি কনটেনমেন্ট জোন বেরেছে রাজ্যে। পরিস্থিতি নাগালের বাইরে যেতে বসেছে। তাই এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কলকাতা পুরবোর্ডের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বৈঠকে বসেন বোরো কো-অর্ডিনেটরদের সাথে। পরিদর্শন করেন বড়বাজার নিকটবর্তী একাধিক বোরো। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সংকটের সময়ে কলকাতা পুরসভার যে সমস্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা কাজে যোগ দেননি তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। বেশ কিছু ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা লকডাউনের মধ্যে নিজেদের দায়িত্ব পালন করেননি।
এদিন ফিরহাদ হাকিম পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, যারা এই সময়ে কাজ যোগ দেয়নি তাঁদের দুদিনের নোটিশ দেওয়া হবে। তার মধ্যে তাঁরা কাজে যোগ না দিলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। স্থায়ীকর্মীদের সাসপেন্ড এবং চুক্তিভিত্তিকদের বরখাস্ত করা হবে। তিনি জানান যে সমস্ত স্বাস্থ্যকর্মীদের বাড়ি শহরের বাইরে তাঁদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে তার পরে তাঁরা কাজ শুরু না করলে ব্যবস্থা নেওয়া হবে। ফিরহাদ হাকিম জানান, বড়বাজার এলাকা থেকে বাজার সরানো হবে না। বড়বাজার, জোড়াবাগান এলাকা গুলিতে মাইক্রোপ্লেনিং করার পরিকল্পনা করা হচ্ছে। এম্বুল্যান্স পাঠানো হবে প্রত্যেক এলাকায়, এবং লালারস সংগ্রহ করা হবে। ইতিমধ্যে সাতটি এম্বুল্যান্স এলাকায় নামানো হয়েছে। সংগ্রহ করা হয়েছে প্রায় সারে তিনশো লালারস।

No comments