Header Ads

কলকাতাতে অব্যাহত মৃত্যুমিছিল; দেখুন রাজ্যের জেলা ভিত্তিক পরিসংখ্যান।#Exclusive

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে করোনা ভাইরাসের সংক্রমন কমার তো কোন লক্ষনই নেই বরং বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। রাজ্যের মধ্যে থাকা গ্রিন জোন গুলিতেও পাওয়া যাচ্ছে আক্রান্ত! কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার পাশাপাশি হুগলী জেলা জুড়ে ভয়ানক গতিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দক্ষিন ২৪ পরগনা জেলায় মোবাইল টেস্টিং ভ্যান এবং হাওড়া জেলাতে করোনা টেস্টিং কিয়স্ক বসিয়েছে প্রশাসন। এদিন করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৪ জন।  সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২ হাজার ৬৩ জন।২ হাজার ৬৩ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭৪ জন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ১৯০। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮২ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ৪৯৯ জন।
রাজ্যের সমস্ত জেলার মধ্যে সব থেকে খারাপ অবস্থা মহানগর কলকাতার, শুধু কলকাতাতেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ২  জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৩ টি মৃত্যু বেড়ে কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১২৯ জনের যার মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫২ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ৭৭ জন।এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫২ জন এবং বাকি ৬২১ জন চিকিৎসাধীন।
কলকাতার পরেই রয়েছে হাওড়ার নাম। হাওড়াতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৭৯ জন, এবং মৃত্যু হয়েছে ২২ জনের। বাকি ৩৩৯ জন চিকিৎসাধীন। মৃত ২২ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ১৭ জন।
পাশাপাশি উত্তর ২৪ পরগনাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩, যার মধ্যে সুস্থ হয়েছেন ৬৮  জন এবং মারা গিয়েছেন ২৭ জন। মৃত ২৫ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৮ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ১৯ জন। হুগলিতেও ৫ জন আক্রান্ত বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ১২৫! দেখুন সব জেলার পরিসংখ্যান

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.