দল বদলের বাজারে মিলান সিং,লিংডো,রফিক কে দলে নিয়ে চমক দিল লাল-হলুদ
নজরবন্দি ব্যুরোঃ আই লিগ? না কি আইএসএল? ধোঁয়াশা রয়েছে! এর মধ্যেই দলবদলের বাজারে বৃহস্পতিবার আপফ্রন্ট অনেকটাই গুছিয়ে নিল ইস্টবেঙ্গল।আসন্ন মরশুমে এক শক্তিশালী মাঝমাঠ গড়ার লক্ষ্যে এবার বেঙ্গালুরু এফসি থেকে ইউজেনসন লিংডোকে কার্যত চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল। জানা গিয়েছে কলকাতা জায়ান্টদের প্রস্তাবে মৌখিক সম্মতি দিয়ে দিয়েছেন প্রাক্তন এটিকে'র মিডফিল্ডার। শেষবেলায় কোনও অঘটন না ঘটলে ২০১৮-১৯ মরশুমের পর ফের কলকাতায় ফিরছেন শিলং'য়ের এই ফুটবলার।নর্থ ইস্ট ইউনাইটেড থেকে ইস্টবেঙ্গলে এসেছেন মিলন সিং।
মুম্বই সিটি এফ সি,কেরালা ব্লাস্টার্স, দিল্লি ডায়নামোসের মত ক্লাবে খেলে লাল-হলুদ জার্সি গায়ে চাপালেন মিলান সিং। গত মরশুমে নর্থ ইস্টের হয়ে ১৩টি ম্যাচ খেলেছিলেন আটাশ বছর বয়সী এই মিডফিল্ডার। লিংডো,মিলানের সঙ্গে পুরনো ক্লাবে ফিরলেন মহম্মদ রফিকও। তিন মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করার পাশাপাশি কেরালার গোলকিপার মির্শাদকেও রেখে দিচ্ছে লাল-হলুদ। ইতিমধ্যেই মোহনবাগানের আই লিগ জয়ী গোলকিপার শঙ্কর রায়কে দলে নিয়ে চমক দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা।

No comments