কলকাতায় ফের আক্রান্ত পুলিশ, প্রথম সংক্রমন মহিষাদলে; মৃত্যু মধ্যমগ্রামে! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে করোনা ভাইরাসের সংক্রমন কমার তো কোন লক্ষনই নেই বরং বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। রাজ্যের মধ্যে থাকা গ্রিন জোন গুলিতেও পাওয়া যাচ্ছে আক্রান্ত! কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার পাশাপাশি হুগলী জেলা জুড়ে ভয়ানক গতিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এদিন করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে গতকাল রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৭৭ জন।
২ হাজার ৩৭৭ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৩৯৪ জন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।
অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২১৫। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ৭৬৮ রাজ্য জুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, পাশাপাশি ক্রমবর্ধমান মৃত্যু সংখ্যাও। আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের ASI। আক্রান্ত ASI এর সংস্পর্শ্বে আসা আরও ১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাঁদের কয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
পুলিশ ট্রেনিং স্কুলে কর্মরত রয়েছেন কমব্যাট ফোর্সের ওই এএসআই। পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের ৭৮ বছরের এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বেলেঘাটা আইডিতে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলেছে, যুবকের বয়েস ২৬, তিনি কলকাতার একটি মিস্টির দোকানে কাজ করতেন। সম্প্রতি একটি মুরগি সাপ্লাইয়ের ভ্যানে বাড়ি আসেন। খবর পেয়ে প্রশাসন তাঁর স্বাস্থ পরীক্ষার পাশাপাশি লালারসের পরীক্ষা করে এবং রিপোর্ট পজিটিভ আসে।

No comments