এক বছর ৩০ শতাংশ বেতন কমানোর নির্দেশ দিলেন রাষ্ট্রপতি!
নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের দাপট চলছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে, গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছুঁতে চলল। মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় এক লাফে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৬৭ জন। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের। ফলে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪৯। সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন।
দেশের প্রথম নাগরিকের স্ত্রী সবিতা কোবিন্দকে দেখা গিয়েছিল নিজে হাতে মাস্ক বানাতে। সেই মাস্ক চলে যাচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে। করোনা আবহে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও তাঁর এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। এবার আরও বড় পদক্ষেপ করতে দেখা গেল রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, এক বছরের জন্য নিজের বেতনের ৩০ শতাংশ কম নেবেন বলে সিদ্ধান্ত নেন রামনাথ কোবিন্দ।
এক বছরের জন্য নিজের বেতন কমিয়ে দিলেন রাষ্ট্রপতি। শুধু বেতন কমানোই নয়, এর পাশাপাশি আরও কিছু খরচও কমিয়ে দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে জানান হয়েছে প্রেসিডেন্ট এইসব নির্দেশ দিয়েছেন।
খরচ কমাতে দেশের মধ্যে বিভিন্ন সফরে কাটছাঁট করেছেন প্রেসিডেন্ট কোবিন্দ। এতে সোশ্যাল ডিসট্যান্সিংও বজায় থাকবে। তবে মানুষের কাছে পৌঁছনোর জন্য প্রযুক্তির ব্যবহার করবেন তিনি। আনলাইনে মিটিং সারবেন তিনি।

No comments