সাগরদ্বীপ থেকে মাত্র ১০৭ কিলোমিটার দূরে আমফান; সরানো হল ৪ লক্ষ মানুষ কে। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ শুরু হয়েছে আমফানের আম্ফালন। উপকূলবর্তী এলাকায় ঝড়ের গতি এখন ৯০-১০০ কিলোমিটার ঝড়ের মূল গতিমূখ রয়েছে সুন্দরবনের দিকেই। এখন আমফান ২৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে স্থান পরিবর্তন করছে। এই মুহুর্তে ভয়াবহ ঝড় সাগরদ্বীপ থেকে মাত্র ১০৭ কিলোমিটার দূরে অবস্থান করছে।
প্রশাসন সব ধরনের সতর্কতা মূলক ব্যাবস্থা নেওয়ার চেষ্টা করছে; রাজ্যের উপকূলবর্তী এলাকায় মোটায়েন করা হয়েছে এনডিআরএফ টিম।আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ‘সুপার সাইক্লোনিক স্টর্ম’ থেকে আমফান এখন ‘এক্সট্রিমলি সিভিয়র সাইক্লোনিক স্টর্ম’-এ পরিণত হয়েছে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৪ লক্ষ মানুষ কে।
অন্যদিকে আমফানের প্রাথমিক দাপতেই পাথরপ্রতিমায় জি-প্লটের কাছে জগদ্দল নদীর বাঁধে বেশ কিছুটা এলাকাজুড়ে ধস নেমেছে। তীব্র আতঙ্ক পুরো এলাকায়। নদীবাঁধ ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক সমীর জানা। ফ্রেজারগঞ্জ এলাকায় এই মুহূর্তে ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। ঝড় বিকেলের দিকে আছরে পড়ার সম্ভাবনা বঙ্গীয় উপকূলে তখন এর গতি থাকবে প্রায় ১৬৫ কিলোমিটার। গতি বৃদ্ধি পেতে পারে সর্বোচ্চ ১৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাম্প্রতিককালের যে কোনও সাইক্লোনের চেয়েও আমফানের রূপ এবং শক্তি অনেক বেশি ভয়াবহ। এই ঝড় উত্তর ও দক্ষিন ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী ও কলকাতা ব্যাপক তাণ্ডব চলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

No comments