Header Ads

মুর্শিদাবাদে ৩ পরিযায়ী শ্রমিক সহ ৪ জন আক্রান্ত হলেন করোনা ভাইরাসে।#BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ আশঙ্কা ছিল এবার তা সত্যি হল; মালদহের পর এবার পরিযায়ী ঘরে ফেরা শ্রমিকদের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল মুর্শিদাবাদে। স্বাস্থ্য দফতর সুত্রে খবর মুর্শিদাবাদের জঙ্গীপুরে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করা গেছে। তাঁদের রিপোর্টে কোভিড ১৯ পজিটিভ এসেছে, ৪ জনের মধ্যে ৩ জন পরিযায়ী শ্রমিক এবং ১ জন স্বাস্থ্য কর্মী।
উল্লেখ্য পরিযায়ী শ্রমিকদের সবারই বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমার সুতি দুই নম্বর ব্লকের মহেন্দ্রপুরে। তাঁরা নয়াদিল্লি থেকে জ্বর, সর্দি, কাশি নিয়ে অ্যাম্বুল্যান্সে করে বাড়ি ফিরেছিলেন। প্রথমে মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের চিকিৎসা করা হয়। পরে করোনা সন্দেহে তাঁদের বহরমপুরের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। সেখানে তাঁদের লালারসের রিপোর্টে করোনা পজিটিভ আসে। অন্যজনের বাড়ি জঙ্গীপুর পুরোসভার অন্তর্গত প্রতাপপুর কলোনিতে। তিনি জঙ্গীপুর মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.