বিশ্বকে চমকে দিয়ে ২১ দিনে ২০০০ শয্যার করোনা হাসপাতাল বানাল বাংলাদেশ।
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর চিন উহানে মাত্র ১০ দিনে দুটি ৯০০ শয্যার হাসপাতাল তৈরি করেছিল করোনা মোকাবিলার জন্যে। সেই হাসপাতালের হাত ধরে উহান কে রক্ষা করতে সক্ষম হয়েছিল চিন। মাত্র ১০ দিনেই সেই অসাধ্যসাধন করতে পেরেছিল চিন, সারা বিশ্ব চমকে গিয়েছিল। আর এবার দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ মোকাবিলা করার জন্যে বাংলাদেশে তৈরি হল ২ হাজার ১৩ শয্যার করোনা হাসপাতাল, সময় লাগল ২১ দিন।
করোনা মোকাবিলার অস্থায়ী এই হাসপাতাল গড়তে মোট আড়াই লক্ষ বর্গফুট জায়গা লেগেছে। আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এই হাসপাতাল গরে উঠেছে বসুন্ধরা গ্রুপের সহায়তায় যার তত্বাবধান করছে বাংলাদেশের স্বাস্থ মন্ত্রক। এপ্রিলের ১২ তারিখে নির্মাণ শুরু করে তিন সপ্তাহের মধ্যেই উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে বসুন্ধরা গ্রুপের এই অস্থায়ী হাসপাতাল। করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে মোট আইসোলেশন বেড রয়েছে ২ হাজার ১৩টি। ছয়টি ক্লাস্টারে ১ হাজার ৪৮৮টি বেড বসেছে। পাশপাশি তিনটি কনভেনশন হলে থাকছে আরও ৫২৫টি বেড। এছারাও ৪ নম্বর হলে ৭১ বেডের আইসিইউ থাকছে। এই চার নম্বর হলটিতে রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম।
উল্লেখ্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান দেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনা কে প্রস্তাব দিয়েছিলেন ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরির। পরে হাসিনা সরকার অনুমতি দিলে দ্রুত ব্যাবস্থা করা হয় পর্যাপ্ত জায়গার। তার পরেই ২ হাজার ১৩ টি বেডের এই হাসপাতাল নির্মিত হল মাত্র ২১ দিনে।

No comments