ব্রিটেনে ১লা জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করলেন বরিস জনসন। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দাপট অব্যাহত; এখন পর্যন্ত সম্পগ্র বিশ্বে মোট ৪১ লক্ষ ৫৬ হাজার ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যার মধ্যে মারা গিয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৭৯৪ জন এবং সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৬৭ হাজার ৩০৫ জন।
ব্রিটেনও ব্যাপক ভাবে সংক্রামিত করোনা ভাইরাসে। ব্রিটেনে এই মুহুর্তে মোট সংক্রমনের সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার ১৮৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘন্টায় ২৬৮ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩১ হাজার ৮৫৫। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন খোদ আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। তিনি করোনা যুদ্ধ জয় করে সুস্থ হয়েছেন সম্প্রতি। কিন্তু দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমনের গতি দেখে আজ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষনা করেছেন লকডাউন বৃদ্ধি করার। তিনি ঘোষণা করেছেন আগামী ১লা জুন পর্যন্ত লকডাউন চলবে ব্রিটেনে।

No comments