Header Ads

হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদব!

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে গোটা দেশে। সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশে লকডাউন চলছে। এইরকম সময়ে হাসপাতালে ভর্তি মুলায়াম সিং যাদব। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে লখনউয়ের মেদান্তা হাসতাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এই বিষয়ে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার মধ্যরাতে হঠাতই পাকস্থলী সংক্রান্ত সমস্যার কথা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঠিক এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পাঁচদিনে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। বুধবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দলের তরফে মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানান, মুলায়াম সিং যাদব রুটিন চেক-আপের জন্য মেদান্ত হাসপাতালে গিয়েছিলেন। তবে ডাক্তাররা তাঁকে পাকস্থলী সংক্রান্ত কিছু পরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য ভর্তি করা হয়েছে। বুধবার ভর্তির পরে শনিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। আবারও রবিবার শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.