Header Ads

রাজ্যে মৃত্যু বেড়ে ২২৫; টেস্টের তুলনায় কমল সংক্রমনের গতি। আজকের বুলেটিন

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে বিপুল করোনা টেস্ট হল গত ২৪ ঘণ্টায়, তুলনামূলক ভাবে ভাইরাসের সংক্রমন কিছুটা কম। এদিন করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২ হাজার ৪৬১ জন। ২ হাজার ৪৬১ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৪০৭ জন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৫৩ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)। অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২২৫। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬১ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ৮২৯ জন। গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৭০৬ টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এখন পর্যন্ত মোট স্যাম্পেল টেস্টের সংখ্যা ৬৯ হাজার ৫৪৩। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু স্যাম্পেল টেস্ট করা হয়েছে ৭৭৩ জনের। উল্লেখ্য, রাজ্যের মোট ৬৮টি করোনা চিকিৎসার হাসপাতালে মোট ৮৫৭০টি বেড রয়েছে, এর মধ্যে আইসিইউ বেড আছে মোট ৯০৭টি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.