Header Ads

অনুশীলনে নামতে পারে ভারতীয় দল, তবে সেখানে সুযোগ পাবেন না বিরাট ও রোহিত! কেন জানেন?

নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশে করোনা ভাইরাসের দাপট চলছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে, গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছুঁতে চলল। মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় এক লাফে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৬৭ জন। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের। ফলে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪৯। সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন। সেই লকডাউনের সময় থেকে বন্ধ সমস্ত খেলাধুলো। প্রায় দু'মাস গৃহবন্দি অবস্থাতেই কাটছে ক্রিকেটারদের। এবার হয়তো মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে ভারতীও বোর্ড। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই মাঠে অনুশীলনে নামতে পারে ভারতীয় দল। তবে দুজনের জন্য থাকছে অন্য নিরদেস।তারা হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁদের বাদ দিয়েই হয়তো প্র্যাকটিস সারতে হবে দলকে।
বিসিসিআইয়ের তরফে অনুশীলন প্রসঙ্গে যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সংবাদ সংস্থা এএফপিকে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুলম জানান, চতুর্থ দফায় যদি কেন্দ্র ও রাজ্যগুলি আরও বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করে, তাহলে আগামী সপ্তাহ থেকেই মাঠে নেমে পড়তে পারেন ক্রিকেটাররা। ধীরে ধীরে ছন্দে ফেরার প্রস্তুতি নেবে বাইশ গজ। কিন্তু অধিনায়ক কোহলি এবং তাঁর ডেপুটি রোহিত আদৌ দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ উভয়ই মুম্বইয়ের বাসিন্দা। আর করোনায় সবচেয়ে বেহাল অবস্থা মহারাষ্ট্রের। সেখানে ইতিমধ্যেই লকডাউনের বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে বহাল থাকতে বাধানিষেধ। তাই এর মধ্যে ব্যাট হাতে অনুশীলনে নামা হয়তো সম্ভব হবে না দুই তারকার পক্ষে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.