কলকাতার মৃত্যু পেরিয়ে গেল দেড়শ, দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের সমস্ত জেলার মধ্যে সব থেকে খারাপ অবস্থা মহানগর কলকাতার, গত ২৪ ঘণ্টায় ৪৩ জন আক্রান্ত বেড়ে শুধু কলকাতাতেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০০ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৫ টি মৃত্যু বেড়ে কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১৫১ জনের যার মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫২ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ৯৯ জন।এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২৬ জন এবং বাকি ৬২৩ জন চিকিৎসাধীন। কলকাতার পরেই রয়েছে হাওড়ার নাম।
হাওড়াতে গত ২৪ ঘণ্টায় ২৭ জন আক্রান্ত বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৩৬ জন, এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। বাকি ৩৭০ জন চিকিৎসাধীন। মৃত ২৯ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ২৪ জন।
পাশাপাশি উত্তর ২৪ পরগনাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২১, যার মধ্যে সুস্থ হয়েছেন ১১৪ জন এবং মারা গিয়েছেন ৩২ জন। মৃত ৩২ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৮ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ২৪ জন। হুগলিতেও আক্রান্ত বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬! যার মধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন, মারা গিয়েছেন ৪ জন, ৪ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৩ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ১ জন। দেখুন সব জেলার পরিসংখ্যান


No comments