করোনা আবহেই ১৬৫ নার্স কলকাতা ছাড়তে চলেছেন, চ্যালেঞ্জের মুখে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা
নজরবন্দি ব্যুরোঃ একদিকে আমাদের রাজ্যে হুহু করে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হলেও কোন ভাবেই কমছে না আক্রান্তের সংখ্যা। সেই পরিস্থিতিতে রাজ্যের দেখা দিল নতুন সংকট। বাংলায় কর্মরত মনিপুরের নার্সদের ফিরিয়ে নিয়ে যেতে উদ্যোগ নিল মণিপুর সরকার। এই নার্সরা মূলত কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। এই ভয়াবহ পরিস্থিতির মাঝে নার্সদের বাংলা ছাড়ার সিদ্ধান্তে বেসরকারি হাসপাতালগুলি রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। গেল করোনার আবহে। মনিপুর সরকারের ফিরিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা করার পরই কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে নার্সদের গণইস্তফা দেওয়ার হিড়িক লেগে গিয়েছে।
শুক্রবার করোনা পরিস্থিতির মধ্যে মণিপুর সরকার তাঁদের ফিরে যাওয়ার বার্তা দেয়। অ্যাপোলা-সহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে মোট ১৮৫ নার্স কাজ ছেড়ে দিতে শুরু করেছেন। সূত্রের খবর ইতিমধ্যেই অনেক নার্স বাসে করে মণিপুরের উদ্দেশ্যে বাসে করে রওনা দিয়েছেন। কলকাতা থেকে ইম্ফলগামী বাসে তাঁরা নিজের রাজ্যে ফিরে যাচ্ছেন। তাঁদের যাওয়ার ইতিমধ্যেই নার্সদের ঘাটতি দেখা দিয়েছে। কিভাবে তা মিটবে তা এখন বলা ভীষণ শক্ত। তবে এই জরুরী পরিস্থিতিতেও বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ধাক্কার মুখে পড়তে চলেছে। বিশেষ করে করোনার জেরে অনেক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত কেউকেউ আবার কোয়ারেন্টাইনে রয়েছেন। সেই পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলি কিভাবে এই চ্যালেঞ্জ সামলায় সেটাই এখন প্রশ্ন চিহ্নের মুখে।

No comments