Header Ads

সুখবর; দেশ জুড়ে প্রভাব কমতে শুরু করেছে করোনা ভাইরাসের। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ অনেক খারাপ খবরের মধ্যেও একটা আশার খবরে সাহস ফিরছে ভারতবাসীর। দেশজুড়ে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ২১ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১৫ জন পাশাপাশি মৃতু হয়েছে ২ হাজার ১৫৩ জনের এবং এই মুহুর্তে চিকিৎসাধীন ৪২ হাজার ৫৪৯ জন। এই তথ্যের পাশাপাশি অন্য একটি তথ্য এদিন উঠে এসেছে যা নিঃসন্দেহে ভারতবাসীর মধ্যে আশার আলো সঞ্চার করবে।
গত মার্চ থেকে সংক্রমনের গতিতে রাস পড়ল এই প্রথমবার। এমনটা নয় যে টেস্ট হয়নি। যে বিপুল পরিমান টেস্ট প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে দেশজুড়ে তাতে আক্রান্তের সংখ্যার উত্তরোত্তর বৃদ্ধি হওয়ার কথা, হচ্ছিলও তাই কিন্তু আজকের তথ্য অন্যরকম। গতকালের থেকে আজ দেশজুড়ে ৮৫ হাজার স্যাম্পেল টেস্ট বেশি হয়েছে স্বাভাবিক ভাবেই সংক্রমনের সংখ্যা গতকালের থেকে বেশি হবে বলে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু সবার মনে আশার আলো জাগিয়ে তাতো হয়নি বরং গত দেড় মাসের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ ধরা পরেছে এদিন!
উল্লেখ্য বিষয় হল গতকাল অর্থাৎ শনিবার দেশজুড়ে স্যাম্পেল টেস্ট হয়েছিল ৪ লক্ষ ১৫ হাজার ৯৮০ টি আর আজ সেই টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮ হাজার ৮০৪! এই তথ্যে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রক। মন্ত্রক জানিয়েছে গত সপ্তাহেও সংক্রমণ বৃদ্ধির রেট ছিল ১০ শতাংশ আজ যা হয়ে দাঁড়িয়েছে মাত্র ৫.৪৯ শতাংশ! এই মাত্রায় সংক্রমনের গতি কমে যাওয়ায় আশার আলো দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যদিও স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে করোনা কে নিয়েই চলতে হবে আমাদের, অন্তত ততদিন যতদিন না নির্দিষ্ট কোন ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.