পদযাত্রার সহায় সেই রেল লাইন! উত্তরপ্রদেশ থেকে হেঁটে রাজ্যে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা।
অঞ্জন বল, বালুরঘাটঃ মহারাষ্ট্রে রেল লাইনে শ্রমিকদের মৃত্যুর পরও অব্যাহত রেল লাইন ধরে পারিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরে আসা। ৬ দিন ধরে উত্তর প্রদেশের গোরখপুর থেকে রেল লাইন ধরে হেটে জেলায় ফিরলো।দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর রেল স্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন। গঙ্গারামপুর রেল স্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা সহ খাওয়া দাওয়ার ব্যাবস্থা ও তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।গঙ্গারামপুর রেলস্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপ কুমার দাস।এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আই সি পূর্ণেন্দু কুমার কুন্ডু, সহ অন্নান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা।
জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকশো শ্রমিক প্রত্যেক বছর জীবন জিবিকার তাগিদে বিভিন্ন সময়ে কাজের খোঁজে ভিন্ন রাজ্যে পাড়ি দেয়। অনান্য বছরের মত গত ফেব্রুয়ারী মাস অবদ্ধি সেখানে ঠিক ঠাক ভাবেই চলছিল তাদের কাজ। কিন্তু করোনা ভাইরাসের জন্য গত ৪৫দিন ধরে গোটা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে চলছে লকডাউন। আর এই ফলেই সমস্যায় পড়েছে এই সমস্ত পরিযায়ী শ্রমিকেরা। যান চলাচল বন্ধ থাকার জন্য পায়ে হেঁটেই বাড়ি উদ্দ্যেশে রওনা দিয়ে তারা। সেই মতো গত ৬দিন আগে উত্তরপ্রদেশের গৌরক্ষপুর থেকে পায়ে হেটে বাড়ির উদ্দশে রওনা দেন দক্ষিণ দিনাজপুর জেলার কিছু শ্রমিক। আজ বেলা ১২টা নাগাদ রেল লাইন ধরে হেটে তারা এসে পৌঁছায় গঙ্গারামপুর রেল স্টেশন চত্বরে। গঙ্গারামপুর রেল স্টেশনে পৌঁছাতেই তাদের খাওয়ার ব্যবস্থা করেন বিজেপি ও তৃণমূল কর্মীরা।এর পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা সহ খাওয়া দাওয়ার ব্যাবস্থা ও তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

No comments