Header Ads

করোনার টিকা আবিষ্কারে বড় সাফল্য চিনা সংস্থার

নজরবন্দি ব্যুরোঃ সারা বিশ্ব করোনার কবজে হাবুডুবু খাচ্ছে। গোটা বিশ্বের বেশ কিছু সংস্থা করোনার প্রতিষেধক আবিষ্কারে রাতদিন কাজ করে যাচ্ছে। তেমনই চীনের এক সংস্থা করোনা নিধনের এক ওষুধ তৈরী করে ,যা ১০০ % কার্যকরী বলে দাবি সেই সংস্থার। এই সংস্থা জানাই।, এই ওষুধ করোনা মহামারী খুব সহজেই রুখতে পারবে পারবে। তাদের আরো দাবি , এই ওষুধ শুধু করোনা রোগীদের সুস্থ করবেনা ,এটি খুব অল্প সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে।
 চিনা সংস্থা কানসিনো বায়োলিজিস করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল করে যে ফল পাওয়া গিয়েছে, তারই রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা 'ল্যান্সেট'।রিপোর্ট বলছে চিনা গবেষকরা ১০৮জন স্বেচ্ছাসেবীকে তিনটি দলে ভাগ করে পরীক্ষা চালান। এক একটি দলকে এক একরকম ডোজ দেওয়া হয়। প্রতিষেধক দেওয়ার ২৮ দিন পরেও ১০৮ জন স্বেচ্ছাসেবকের শরীরে কোনওরকমের বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখানেই শেষ নয়, দ্বিতীয় পর্যায় আরও ৫০৮ জনের ওপর এই প্রতিশোধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.